এসো অপুষ্টি তারাই ও শক্তি বাড়ায়
১) ক) কোনটি শর্করা জাতীয় খাদ্য ?
a) চিনি b) মাছ c) লাল শাক
খ) কোনটি আমিষ (প্রোটিন) জাতীয় খাদ্য ?
a) ভাত b) ডিম c) ডাবের জল
গ) কোন খাদ্যে তেল বা চর্বি (স্নেহপদার্থ) জাতীয় খাদ্য উপাদান বেশি আছে ?
a) ঘি ও মাখন b) আখ ও আলু c) কলা ও শসা
ঘ) ভিটামিন বেশি পাওয়া যায় কোন খাদ্যে ?
a) অঙ্কুরিত ছোলা b) খই c) রসগোল্লা
ঙ) কোন খাবারটিতে ক্যালসিয়াম ঘটিত খনিজ মৌল বেশি আছে ?
a) দুধ b) খাবার লবণ c) ডাবের জল
চ) কোন খাবারটি তে লৌহঘটিত খনিজ মৌল বেশি আছে ?
a) শসা b) নারকেল c) থোর ও ডুমুর
ছ) কোন খাদ্য উপকরণ থেকে আমরা আয়োডিনযুক্ত খনিজ মৌলটি গ্রহণ করে থাকি ?
a) দুধ b) খাবার লবণ c)জল
জ) কোন পানীয় থেকে আমরা সোডিয়ামযুক্ত খনিজ মৌল টি বেশি পরিমাণে গ্রহণ করে থাকি ?
a) ডাবের জল b) চা c) তালের রস
ঝ) কোনটি শর্করা জাতীয় খাবার নয় ?
a) পাতি লেবু ও আমলকি b) আখ ও আলু c) চাল
ঞ) কোনটি প্রোটিন জাতীয় খাবার নয় ?
a) মাছ , মাংস ও পনির b) ছানা, সোয়াবিন ও ডিম c) টমেটো, কুমড়ো ও শসা
ট) কোনটি স্নেহপদার্থ জাতীয় খাবার নয় ?
a) ডিমের কুসুম ও মাখন b) নারকেল ও চিনাবাদাম c) খই ও থোর
ঠ) কোনটি ভিটামিন A জাতীয় খাবার নয় ?
a) গাজর b) পাকা আম c) হলুদ বর্ণের ফল d) আমলকি
ড) ভিটামিন-ডি আমরা কোথা থেকে পাই ?
a) সূর্যের আলো b) মাছের যকৃতের তেল c) দুধ ও ডিমের কুসুম d) সবকয়টি ক্ষেত্র থেকেই
ঢ) যদিও উত্তরটি হয় ভিটামিন এ তাহলে প্রশ্নটা কি ছিল ?
a) দেহকে শক্তি যোগান দেয় কে ? b) কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ? c) হৃদস্পন্দনের ছন্দ স্বাভাবিক রাখে কোন ভিটামিন ? d) কোন ভিটামিনের অভাবে সংক্রমণ রোগ প্রতিরোধ শক্তি কমে যায় ?
ণ) ভিটামিন কে কি আমাদের দেহে কি কাজে লাগে ?
a) রক্ত জমাট বাঁধতে সাহায্য করে b) নার্ভ ও পেশির স্বাভাবিক ক্রিয়া প্রতিক্রিয়ায় সাহায্য করে c) a +b d) কোনাটিই নয়।
ত) ভিটামিন সি আমরা কোন কোন খাবার থেকে পায় ?
a) পেয়ারা ও তাজা ফল b) তাজা শাক-সবজি ও মৌসম্বি c) বাদাম ও দুধ d) a+b e) সবকয়টি থেকেই
থ) কোনটি শিশুদের ক্ষেত্রে সুষম খাদ্য ?
a) জল b) দুধ c) ডাবের জল
দ) ডাক্তারের অনুমোদন ছাড়া যথেষ্ট পরিমাণে নানান রকমের ভিটামিন ঔষধ খাওয়া
a) রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় b) করোনা রোগ কে প্রতিরোধ করা যায় c) স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর
ধ) করোনাকালে দীর্ঘ সময় ঘর বন্দী থাকার ফলে শিশুদের ভিটামিন ডি এর অভাব জনিত সমস্যা দেখা দিচ্ছে এর প্রতিকারে কি করতে হবে ?
a) সূর্যের আলোয় থাকতে হবে কিছু সময় b) ডিমের কুসুম মাছের যকৃতের তেল ঘি দুধ পনির খেতে হবে c)a+b উভয় d) কোনোটিই নয়।
২। গত এক সপ্তাহে নিম্নের ছকে খাদ্য উপাদান গুলি কোন কোন খাদ্যের মাধ্যমে গ্রহণ করেছ সে গুলি ছকে উল্লেখ করো।
শান্তির শিক্ষা:
ক) তোমার সবচেয়ে আনন্দের দিন কোনটি ?
খ) কেন সে দিনটি আনন্দের ?
গ) সত্যি কিসে তুমি ভয় পাও ?
ঘ) কেন এরকম মনে হয় ?
ঙ) পরিচিত ব্যক্তির কষ্ট দেখলে তোমার কি অনুভূতি হয় ?
চ) অপরিচিত ব্যক্তির কষ্ট দেখলেও তোমার কি মনে হয় ?
ছ) সত্যিই কি সে তোমার মন খারাপ হয় ?
জ) কেন তোমার মন খারাপ হয় ?
ঝ) মন খারাপ হলে তুমি কি করো ?
Model Activity Task Class 5 sasto o sarir sikha খুব শীঘ্রই এই উত্তরগুলি নিয়ে আলোচনা করা হবে তার জন্য আমাদের ওয়েবসাইটে দেওয়া ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে দাও যাতে এই প্রশ্নের উত্তর গুলি তোমরা সবার আগে পেতে পারো।
