লক্ষীর ভান্ডার প্রকল্প কি (What is Lakshi Bhandar project)
পশ্চিমবঙ্গের গৃহবধূদের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের স্বনির্ভর করতে মাসিক 500 বা 1000 টাকা একটি অর্থ প্রদান করবে লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে। এটাই লক্ষীর ভান্ডার প্রকল্প নামে পরিচিত। যাতে পশ্চিমবাংলার গৃহবধূরা মাসিক 1000 টাকার একটি অর্থ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাদের দেয়া হবে। যাতে তারা আরও একধাপ স্বনির্ভরতার দিকে এগিয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রীর এই অসাধারণ মস্তিষ্কপ্সূত চিন্তাভাবনা আগামী দিনে বাংলার নারীদেরকে নিয়ে যাবে এক উচ্চতর শিখরে। তার কাজের অবদান মনে বাংলার নারীরা রাখবে যতদিন এই বাংলা থাকবে।
লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন কিভাবে করব
অফিশিয়ল নোটিফিকেশনের মাধ্যমে জানা যাচ্ছে
আপনাদের এলাকায় যে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে সেখানেই আপনারা বিনামূল্যে এই প্রকল্পের ফর্ম সেটি পেয়ে যাবেন। এই দুয়ারে সরকার যেখানে আপনারা বিভিন্ন ধরনের কাজের জন্য এপ্লাই করতে পারবেন বা আবেদন করতে পারবেন। যেমন নতুন জব কার্ড এর জন্য আবেদন, প্রধানমন্ত্রী আবাস যোজনার ফ্রম এখান থেকে আপনারা পেয়ে যাবেন। বাড়ি তৈরি করার জন্য এই যোজনা থেকে আপনারা এককালীন এক লক্ষের অধিক টাকা পেয়ে যাবেন। জমির রেকর্ড, স্বাস্থ্য সাথী কার্ড এর আবেদন, খাদ্য সাথী কার্ড এর জন্য আবেদন আপনারা এখান থেকে আপনার আধার কার্ডের মাধ্যমে এন্ট্রি করানোর পর এইসব সুবিধাগুলি আপনারা পেয়ে যাবেন দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে।
লক্ষীর ভান্ডার প্রকল্প কবে থেকে শুরু হবে
সূত্রের খবর 15 ই আগস্ট থেকে শুরু হবে লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদনের এবং জমা নেওয়ার প্রক্রিয়া। এবং সেপ্টেম্বর মাস কে আপনারা বা আপনাদের একাউন্টে টাকা ঢুকবে শুরু করে দেবে।
লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ
লক্ষীর ভান্ডার প্রকল্প ফর্ম জমা নেয়া হবে সেপ্টেম্বর মাস পর্যন্ত। এর মধ্যেই সকল আবেদনকারীকে তাদের ফর্ম দুয়ারের সরকার ক্যাম্পে জমা করতে হবে।
কি কি জমা দিতে হবে
যে মহিলার জন্য এই প্রকল্পের জন্য আবেদন করা হচ্ছে নিচে উল্লেখিত এই জিনিসগুলো আপনাদের দিতে হবে-
- রঙিন পাসপোর্ট সাইজের ছবি
- আপনাদের স্বাস্থ্য সাথী কার্ড এর জেরক্স
- আপনার আধার কার্ডের জেরক্স
- কাস্ট সার্টিফিকেট যেমন এসসি এসটি ওবিসি
- ব্যাংক একাউন্টের প্রথম পাতার জেরক্স
কারা এই প্রকল্পের টাকা পাবে না
যাদের আর্থিক অবস্থা ভাল এবং যারা ট্যাক্স দেই তারা এই প্রকল্পের সুবিধা পাবে না।
স্বাস্থ্য সাথী কার্ড না থাকলে
যাদের 2 হেক্টর এর বেশি জমির পরিমাণ আছে তারা এই প্রকল্প থেকে কোন টাকা পাবে না।
যেসকল মহিলারা সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন তারা আবেদন করতে পারবেন না।
কোনরকম ভাতা পেলে আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না।
আবেদনের জন্য কি কি যোগ্যতা থাকতে হবে
যেসকল মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করবেন তাদের অবশ্যই
- পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
- গৃহবধূ হতে হবে।
- বয়স 25 থেকে 60 এর মধ্যে হতে হবে।
আপনাদের লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করার জন্য ওপরে সমস্ত কিছুর উল্লেখ করা হয়েছে। কিভাবে আবেদন করতে হবে এবং কিভাবে ফরম ফিলাপ করতে হবে জানতে চাইলে নিচে কমেন্ট করে জানান। আপনাদের অবশ্যই সাহায্য করা হবে।
আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি কে বাচিয়ে দিতে পারে যাতে এ ধরনের বিভিন্ন প্রকল্প চাকরির খবর প্রতিদিনকার খবর আবহাওয়ার আপডেট সমস্ত কিছু পেতে আমাদের এই ওয়েবসাইটে দেওয়া আমাদের ইউটিউব চ্যানেলের লিংক এ ক্লিক করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন।
