১) 'মাঠ মানে ছুট' কবিতায় কবির কাছে মাঠ কিভাবে নানান অর্থে প্রতিভাসিত হয়েছে আলোচনা করো।
= কবির কাছে মাঠ নানান অর্থে প্রতিভাসিত হয়েছে যেমন কবির কাছে মাঠ মানে অথই খুশির অগাধ লুটোপুটি, সেখানে শুধুই খুশি আর মজা। মাঠ মানে চিৎকার-চেঁচামেচি, সেখানে সবাই শুধুই হল্লা করবে। মাঠ মানে সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ। যা চিরসবুজ অর্থাৎ নবীন। জীবনে নিভে বা হারিয়ে যাবে না। এইভাবে মাঠ কবির কাছে বিভিন্ন অর্থে ফুটে উঠেছে বা প্রতিভাসিত হয়েছে।
২) 'অবশেষে দীর্ঘ যাত্রা শেষে তারা ভগবানের প্রাসাদে পৌঁছলো।' তারপর কি ঘটলো, তা 'পাহাড়িয়া বর্ষার সুরে' রচনা অনুসরণে লেখ।
= অবশেষে তারা দীর্ঘ যাত্রা শেষে ভগবানের প্রাসাদে পৌঁছলো তারা হল ব্যাং, মৌমাছি, মোরগ ও বাঘ ।
তারপর সেখানে যা ঘটলো তা হল তারা দেখল সবাই সেখানে নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত। মন্ত্রী ও তাদের স্ত্রীরা মহানন্দে দিন কাটাচ্ছে।
এবং তারা দেখল ভগবান তার মন্ত্রীদের ডাকলেন এবং গাফিলতির জন্য তাদের তিরস্কার করলেন।
৩) 'ঝড়' কবিতা অনুসরণে শিশুটির ঝড় দেখার অভিজ্ঞতার বিবরণ দাও।
= ঝড় কবিতায় শিশুটির ঝড় দেখার অভিজ্ঞতা টি এইভাবে বর্ণনা করা হয়েছে ঝড় দেখে শিশুটির মনে হয়েছে কাদের ছেলে যেন হঠাৎ করে কালির দোয়াত ফেলে দিয়েছে, ঠিক যেভাবে শিশুটি ঘরের মেঝের উপর কালি ঢেলে দেই। কালি ঢাললে যেমন মেঝে কালো হয়ে যায় তেমনি ঝড় এবং অন্ধকার আকাশ দেখে ছেলেটির মনে হয়েছে আকাশে কে যেন কালি ঢেলে দিয়েছে।
৪) 'মধু কাটতে তিনজন লোক চাই।'-এই তিন জন লোকের কথা 'মধু আনতে বাঘের মুখে' রচনা অংশে কিভাবে উপস্থাপিত হয়েছে ?
= মধু কাটতে 3 জন লোকের কথা বলা হয়েছে এবং তাদেরকে চালাকির সঙ্গে গল্পে উপস্থাপিত করা হয়েছে যেমন একজন চট মুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটে। দ্বিতীয় জন লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জ্বেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়ায় । তৃতীয়জন বড় একটা ধামা নিয়ে চাকের নীচে দাঁড়ায় যাতে চাক কাটা হলে সেটি মাটিতে না পড়ে নামার মধ্যেই পড়ে। এইভাবে গল্পে তিনজনকে উপস্থাপিত করা হয়েছে।
৫) 'মায়াতরু' কবিতার নামকরণের সার্থকতা প্রতিপন্ন করো।
= মায়াতরু কবিতার নামকরণের সার্থকতা: একটি গাছ যেটি দিনের এক সময় রুপ পরিবর্তন করে এক এক রকম হাবভাব করতে থাকে। গাছটির এরূপ ভাবভঙ্গি ও কাজ কর্মের জন্য কবি গাছটিকে মায়াতরু বলেছেন । কবিতাটি যেহেতু মূলত গাছটিকে নিয়ে তাই তার নামকরণ মায়াতরু সার্থক।
৬) 'এইতো সুবুদ্ধি হয়েছে তোমার।'-বক্তা কে ? কাকে সে একথা বলেছে ? কিভাবে তার সুবুদ্ধি হয়েছে ?
=
৭) 'তারি সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান।'- কেমন দিনে কথকের ছেলেবেলার কোন গানটি মনে পড়ে ?
= বাদলা হাওয়ার দিনে কবির 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদেয় এল বান' গানটির কথা মনে পড়ে।
৮) 'বোকা কুমিরের কথা' গল্পে কুমিরের বোকামির পরিচয় কিভাবে ফুটে উঠেছে ?
= বোকা কুমিরের কথা গল্পে যখন আলুর চাষ হল কুমির তখন সব আলু গাছের আগা কেটে তার বাড়িতে নিয়ে এলো এবং ভাবল গাছের আগাতেই আলু ধরে। ধান চাষের সময় মাটি খুঁড়ে সব ধান বার করে নেবে এমনটা ভাবল কারণ আলু নিতে গিয়ে সে ঠকে গিয়েছিল তাই সে ভাবল ধান মাটির নিচে হয়। সবশেষে কুমির আখের আগা ঘরে এনে চিবিয়ে দেখলো আখের আগা নোনতা তাতে একটুও মিষ্টি নেই। কারণ ধার নিতে গিয়ে সে ভাবল ধান যদি গাছের আগায় হয় তাহলে আখ ও গাছের আগায় ধরে তাই সে আগা কেটে বাড়িতে নিয়ে যায়। এইসব থেকেই কুমিরের বোকামির পরিচয় ফুটে উঠেছে।
তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি কে বাজিয়ে দাও যাতে তোমরা সবার আগে কোশ্চেনের উত্তর এর আপডেট video আকারে পেতে পারো। লিংক এই ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
Model activity task class 5 Bengali answer 2021.
