Class VI science Book | মাপজোক বা পরিমাপ

 একটি বা দুটি বাক্যে উত্তর দাও
1. পরিমাপ বলতে কী বোঝ?
- কোনো নির্দিষ্ট ও স্বীকৃত নিয়ম মেনে কোনো ভৌত রাশি মাপার পদ্ধতিকেই পরিমাপ বলা হয়।
2. পরিমাগযোগ্য যে-কোনো প্রাকৃতিক বিষয়কে কী বলে?
- পরিমাপযোগ্য যে-কোনো প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলে।
3. কয়েকটি প্রাকৃতিক রাশির নাম লেখো।
- কয়েকটি প্রাকৃতিক রাশি হল দৈর্ঘ্য, ভর, সময়, বল, দূরত্ব ইত্যাদি |
4. মৌলিক রাশি কী?
-  এমন কিছু রাশি আছে যারা অন্য কোনো রাশির ওপর নির্ভর করে না, এদের মৌলিক রাশি বলে।
5. মৌলিক রাশিকে আর কী নামে অভিহিত করা হয়?
→ মৌলিক রাশিকে প্রাথমিক রাশি নামেও অভিহিত করা হয়।
6. লব্ধ রাশি কাকে বলে?
> এমন কিছু রাশি আছে যাদের একাধিক মৌলিক রাশি নিয়ে তৈরি করা হয়, এদের লব্ধ রাশি বলে।
7. একাধিক মৌলিক রাশি নিয়ে গঠিত হয় কোন্ রাশি?
→ একাধিক মৌলিক রাশি নিয়ে গঠিত হয় লব্ধ রাশি।
8. ক্ষেত্রফল বলতে কী বোঝায়?
→ কোনো পদার্থের পৃষ্ঠতল যে স্থান অধিকার করে থাকে তাকে ওই তলের ক্ষেত্রফল বলে ।
9. দুটি লব্ধ রাশির নাম লেখো।
> দুটি লব্ধ রাশির নাম হল ক্ষেত্রফল ও ঘনত্ব।
10. আয়তন ও বেগ কী প্রকার রাশি—মৌলিক না লব্ধ?
- ●্আয়তন ও বেগ হল লব্ধ রাশি।
11. SI-তে দৈর্ঘ্যের একক কী?
- SI-তে দৈর্ঘ্যের একক হল মিটার।
12. SI-তে উষ্ণতার একক কী?
- SI-তে উষ্ণতার একক হল কেলভিন। 
12. SI-তে আলোর তীব্রতার একক কী?
> SI-তে আলোর তীব্রতার একক হল ক্যান্ডেলা।
13. SI-তে তড়িৎপ্রবাহের একক কী?
→ SI-তে তড়িৎপ্রবাহের একক হল অ্যাম্পিয়ার।
14. আয়তনের দুটি প্রচলিত এককের নাম লেখো।
→ আয়তনের দুটি প্রচলিত একক হল—ঘনসেন্টিমিটার ও লিটার।
15. SI-তে আয়তনের একক কী?
- SI-তে আয়তনের একক হল ঘনমিটার।
9. উষ্ণতা মাপা হয় কোন্ যন্ত্রের সাহায্যে?
→ উষ্ণতা মাপা হয় থার্মোমিটার-এর সাহায্যে।



Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.