HS history suggestion 2023 | উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩
Class 12 history suggestion 2023, HS history suggestion 2023
HS history suggestion 2023 | উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩
HS history suggestion 2023 | উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩
HS history suggestion 2023 উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩: পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক ইতিহাস পরীক্ষার সাজেশন ২০২৩(West Bengal higher secondary history suggestion 2023) নিচে আলোচনা করা হয়েছে। এই West Bengal HS history suggestion 2023 WBCHSE জেটি পশ্চিমবঙ্গ উচ্চমধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩ SAQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন ও উত্তর গুলি আগামী পশ্চিমবঙ্গের উচ্চমধ্যমিক
HS history 2023 - উচ্চমাধ্যমিক ইতিহাস ২০২৩ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা করা হয়েছে। তোমরা যারা দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 - HS history suggestion 2023 খোঁজ করছ, তাহলে তোমরা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারো।
যেগুলি আমি পরপর এই ওয়েবসাইটে আপলোড করতে থাকবো চ্যাপ্টার ওয়াইজ।
উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার সাজেশন বা কোশ্চেন (HS history suggestion 2023 - উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023)
100% কমন এবং পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে।
তোমরা চাইলে আমি উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড এবং পিডিএফ আকারে পাওয়ার জন্য নিচের পোস্টে কমেন্ট করো।
আমি তোমাদের কমেন্টের দ্রুত উত্তর দেব এবং আমাদের এই ওয়েবসাইটটিকে কমেন্ট করার 30 মিনিটের মধ্যে খোঁজ করো তাহলে তুমি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে।
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বা উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 - HS history suggestion 2023 নিচে আলোচনা করা হলো।
ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি: নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য (The Nature of the Colonial Dominance: Formal and Informal Empires) তৃতীয় অধ্যায় উচ্চমাধ্যমিক ইতিহাস থেকে সাজেশন হল:
সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন উত্তর প্রতিটি প্রশ্নের মান 1
একটি বা দুটি বাক্যে উত্তর দাও প্রশ্নগুলি
১) সর্বপ্রথম কোন ইউরোপীয় নাবিক কবে ভারতে আসেন তোমার উত্তর লেখ ?
উঃ- পর্তুগিজ নাবিক ভাস্কোদাগামা 1498 খ্রিস্টাব্দে ভারতে আসেন। তিনি ভারতের পশ্চিম উপকূলে কালিকট বন্দরে এসে পৌঁছান।
২) এশিয়ার কোন দুটি দেশে ইউরোপীয়দের সর্বাধিক আধিপত্য প্রতিষ্ঠিত হয় ? এখানে কোন শক্তির সর্বাধিক আধিপত্য প্রতিষ্ঠিত হয় ?
উঃ- এশিয়া মহাদেশের ভারত ও চীনের ইউরোপের সর্বাধিক আধিপত্য প্রতিষ্ঠিত হয়।
ভারত ও চীনে সর্বাধিক আধিপত্য প্রতিষ্ঠা করে ব্রিটেন।
৩) মোগল সাম্রাজ্যের অবক্ষয়ের সময় ভারতে গড়ে ওঠা কয়েকটি আঞ্চলিক শক্তির নাম লেখ।
উঃ- মোগল সাম্রাজ্যের অবক্ষয়ের সময় ভারতে গরে ওঠা কয়েকটি উল্লেখযোগ্য আঞ্চলিক শক্তি ছিল বাংলা, হায়দ্রাবাদ, অযোধ্যা, মহীশূর, মারাঠা ইত্যাদি শক্তি গড়ে উঠেছিল।
৪) মুর্শিদকুলি খাঁ কে ছিলেন ?
উঃ- মুর্শিদকুলি খাঁ ছিলেন মোগল সম্রাট ওরঙ্গজেব এর বিশ্বস্ত অনুচর। তিনি 1700 খ্রিস্টাব্দে বাংলার দেওয়ান এবং 1717 খ্রিস্টাব্দে বাংলা উড়িষ্যার সুবাদার বা নবাব নিযুক্ত হন।
৫)India তে পর্তুগিজরা ভারতের কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করে ?
উঃ- পর্তুগিজরা ভারতের কালিকট, কোচিন, গোয়া, দমন, দিও, সলসেট, বেসিন, বোম্বাই, হুগলি প্রভৃতি স্থানে বাণিজ্য কুঠি স্থাপন করে পর্তুগিজরা।
৬) ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করে ?
উঃ- ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের সুরাট, আগ্রা, আহমদ নগর, ব্রোচ, মাদ্রাজ, কলকাতা প্রভৃতি স্থানে তাদের বাণিজ্য কুঠি স্থাপনের কথা জানা যায়।
৭) স্যার টমাস রো কবে, কী উদ্দেশ্যে এবং ভারতের কোন সম্রাটের দরবারে হাজির হন ?
উঃ- ব্রিটিশ রাজ প্রথম জেমস এর দুত স্যার টমাস রো 1615 খ্রিস্টাব্দে মোগল সম্রাট জাহাঙ্গীরের দরবারে হাজির হন। তার উদ্দেশ্য ছিল জাহাঙ্গীর এর কাছ থেকে কিছু বাণিজ্যিক সুযোগ-সুবিধা লাভ করা এই কারণে হাজির হন।
৮) দস্তক কি ?
উঃ- মোগল সম্রাট ফারুখশিয়ার 1717 খ্রিস্টাব্দে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুকূলে এক ফরমান জারি করেন। এই ফর মান অনুসারে কোম্পানি বার্ষিক 3000 টাকার বিনিময় বাংলায় বিনাশুল্কে বাণিজ্য ও অন্যান্য কিছু অধিকার পায়। এটি ফারুকশিয়ারের ফরমান বা দস্তক নামে পরিচিত ইতিহাসে।
৯) সিরাজউদ্দৌলা কবে কলকাতা আক্রমণ ও ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন ?
উঃ- নবাব সিরাজউদ্দৌলা 1756 খ্রিস্টাব্দে কলকাতা আক্রমণ করেন এবং কুড়ি জুন তিনি ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন ইতিহাস থেকে জানা যায়।
১০) অন্ধকূপ হত্যা কি ?
উঃ- হলওয়েল নামক একজন ইংরেজ কর্মচারী দাবি করেছেন যে, সিরাজউদ্দৌলা কর্তৃক কলকাতা আক্রমণ জেটি 1756 খ্রিস্টাব্দে করা হয়েছিল এবং পরে তার নির্দেশে কলকাতায় বন্দি 146 জন ইংরেজ সৈন্যকে 18 ফুট লম্বা ও 14 ফুট 10 ইঞ্চি চওড়া একটি ছোট ঘরে আটকে রাখা হয়। এর ফলে 123 জন শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। এই ঘটনা অন্ধকূপ হত্যা (Black Hole Tragedy) নামে পরিচিত।
১১) কলকাতা দখল করে নবাব সিরাজউদ্দৌলা কলকাতার কি নামকরণ করেন ?
উঃ- কলকাতা দখল করে নবাব সিরাজউদ্দৌলা কলকাতার নতুন নামকরণ করেন আলিনগর।
১২) কলকাতা দখল করে সিরাজউদ্দৌলা কাকে সেখানকার শাসনকর্তা নিযুক্ত করেন ?
উঃ- সিরাজউদ্দৌলা কলকাতা দখলের পর শাসনকর্তা হিসাবে মানিক চাঁদ কে নিযুক্ত করেন।
১৩) কবে, কাদের মধ্যে আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয় ?
উঃ- 1757 খ্রিস্টাব্দে 9 ফেব্রুয়ারি বাংলার নবাব সিরাজউদ্দৌলা ও কলকাতার ইংরেজ কর্তৃপক্ষের মধ্যে আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয় বলে জানা যায়।
১৪) আলিনগরের সন্ধির দ্বারা ইংরেজরা কি কি অধিকার লাভ করে আলোচনা কর ?
উঃ- আলিনগরের সন্ধির দ্বারা ইংরেজরা বিনাশুল্কে বাণিজ্য, কলকাতায় দুর্গ নির্মাণ ও নিজ নামাঙ্কিত মুদ্রা প্রচলনের অধিকার লাভ করে এই সন্ধির মাধ্যমে।
১৫) কবে, কাদের মধ্যে পলাশীর যুদ্ধ হয়েছিল ?
উঃ- 1757 খ্রিস্টাব্দে 23 শে জুন বাংলার নবাব সিরাজউদ্দৌলা ও কলকাতার ইংরেজ কর্তৃপক্ষের মধ্যে পলাশীর যুদ্ধ হয়েছিল।
১৬) কে, কবে ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন উত্তর দাও?
উঃ- বাংলার গভর্নর ওয়ারেন হেস্টিংস 1773 খ্রিস্টাব্দে ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন তিনি।
১৭) ওয়ারেন হেস্টিংসের কাউন্সিলের প্রথম চারজন সদস্য কারা ছিলেন ?
উঃ- ওয়ারেন হেস্টিংসের কাউন্সিলের প্রথম চারজন সদস্য ছিলেন প্লেভারইং, মনসন, বার ওয়েল এবং ফিলিপ ফ্রান্সিস।
১৮) পিটের ভারত শাসন আইন বলতে কী বোঝো ?
উঃ- ব্রিটিশ প্রধানমন্ত্রী উয়িলিয়াম পেটের উদ্যোগে 1784 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট নামে একটি আইন পাশ হয়। এটি পিটের ভারত শাসন আইন নামে পরিচিত।
১৯) পিটের ভারত শাসন আইন এর দুটি শর্ত উল্লেখ করো ?
উঃ- পিটের ভারত শাসন আইনের দাঁড়া ব্রিটিশ অর্থ সচিব, একজন রাষ্ট্র সচিব ও মনোনীত প্রিভি কাউন্সিল এর চারজন সদস্য কে নিয়ে বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়।
দ্বিতীয়তঃ বোর্ড অফ কন্ট্রোল এর যাবতীয় নির্দেশ ভারতে কোম্পানির কাছে পাঠানোর দায়িত্ব প্রদানের উদ্দেশ্যে কোম্পানির তিনজন ডিরেক্টরকে নিয়ে সিক্রেট কমিটি (secret committee) গঠিত হয়।
২০) ব্রিটিশ প্রধানমন্ত্রী পিটের ভারত শাসন আইন এর দুটি ত্রুটি উল্লেখ করো ?
উঃ- পিটের ভারত শাসন আইন এর দুটি ত্রুটি হল প্রথমত কোম্পানির শাসন পরিচালনার জন্য পূর্বেকার পরিচালক সভার অস্তিত্ব থাকলেও নতুন এই আইনের দ্বারা বোর্ড অফ কন্ট্রোল প্রতিষ্ঠিত হয়।
দ্বিতীয়তঃ বোর্ড অফ কন্ট্রোল এর নির্দেশগুলি সিক্রেট কমিটির মাধ্যমে ভারতে আসতে প্রচুর সময় লাগতো। ফলে গভর্নর জেনারেল অধিকাংশ সময় নিজের সিদ্ধান্ত নিতে বাধ্য হতেন।
২১) পিটের ভারত শাসন আইন এর দুটি গুরুত্ব উল্লেখ করো ?
উঃ- পিটের ভারত শাসন আইন এর দুটি গুরুত্ব হলো প্রথমত রেগুলেটিং অ্যাক্ট আইন এর ত্রুটি গুলি কে পিটের ভারত শাসন আইনে দূর করার চেষ্টা করা হয়।
দ্বিতীয়তঃ পিঠের আইনের ধারা গভর্নর জেনারেলের ক্ষমতা ও মর্যাদা বৃদ্ধি পায়।
২২) ব্রিটিশ ভারতে চার্টার অ্যাক্ট বা সনদ আইন গুলি কি ?
উঃ- ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের সনদ নবীকরণ এর উদ্দেশ্যে ব্রিটিশ পার্লামেন্ট 1793 খ্রিস্টাব্দে থেকে প্রতি বছর অন্তর মোট চারটি আইন পাস করে। এগুলি চারটার অ্যাক্ট বা সনদ আইন নামে পরিচিত ইতিহাসে।
২৩) ভারতে প্রথম কারা রেলপথের প্রতিষ্ঠা করে ?
উঃ- বড়লাট লর্ড ডালহৌসি আমলে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলা রেল কোম্পানি ভারতে প্রথম রেলপথ প্রতিষ্ঠিত করে।
২৪) অবশিল্পায়ন কি ?
উঃ- ব্রিটিশ শাসনকালে ভারতের বাজার গুলি ইংল্যান্ডের শিল্প কারখানায় উৎপাদিত পণ্যে চেয়ে গেলে দেশের চিরাচরিত কুটির শিল্প ধ্বংস হয়ে যায়। এই ঘটনা অবশিল্পায়ন নামে পরিচিতি পেয়েছে ইতিহাসে।
২৫) রেলপথ নির্মাণে গ্যারান্টি ব্যবস্থা কি ?
উঃ- ভারতের রেলপথ নির্মাণে ব্রিটিশ কোম্পানিগুলিকে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে সরকার তাদের বিনা মূল্যে জমি দান, বার্ষিক বিনিয়োগের ওপর নির্দিষ্ট হারে সুদ প্রদান প্রভৃতি বিষয়ে গ্যারান্টি বা প্রতিশ্রুতি দেয়। এটি গ্যারান্টি ব্যবস্থা নামে পরিচিত।
এই ধরনের উচ্চ মাধ্যমিক ইতিহাস বা মাধ্যমিক এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যেকোনো বিষয়ের সাজেশন পেতে নিচে কমেন্ট করুন। আপনার কি এর সাথে পিডিএফ ফাইল ডাউনলোড করতে চান তাও কমেন্টে লিখে জানান তাহলে আমি আপনাদের জন্য একটি পিডিএফ লিংক বা ডাউনলোড করার লিংক এখানে বা প্রতিটি পোস্টের নিচে দিয়ে দেবো। আরো কি ধরনের পোস্ট চান অবশ্যই কমেন্ট করুন ভাল লেগে থাকলে অবশ্যই আর করতে পারেন আরটিকে । ধন্যবাদ আপনাদের এই ওয়েবসাইটে ভিজিট করার জন্য।
Thank you 😊.......

